বিষয়বস্তু
১। ভূমিকা এবং স্বীকৃতি (INTRODUCTION AND ACCEPTANCE)
১.১। শর্তাবলী গ্রহণ (Agreement to Terms)
এই শর্তাবলী ("শর্ত") একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি, যা বাংলাদেশে Companies Act 1994-এর অধীনে নিবন্ধিত ডেটা স্টেট লিমিটেড-Data State Ltd. ("কোম্পানি", "আমরা", "আমাদের") এবং আপনার ("ব্যবহারকারী", "আপনি", "আপনার") মধ্যে সম্পাদিত, যা আপানার কর্তৃক https://lenden.com.bd/ ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন (সমষ্টিগতভাবে "প্ল্যাটফর্ম") ব্যবহার ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
১.২। গ্রহণযোগ্যতা (Acceptance)
প্ল্যাটফর্মে প্রবেশ, ব্রাউজ বা ব্যবহার করার মাধ্যমে আপনি স্বীকার করেন যে আপনি এই শর্তাবলী, আমাদের গোপনীয়তা নীতি এবং বাংলাদেশের সকল প্রযোজ্য আইন ও বিধিবিধান পড়েছেন, বুঝেছেন এবং এগুলোর দ্বারা বাধ্য থাকতে সম্মত হয়েছেন। যদি আপনি এই শর্তাবলীর সাথে একমত না হন, তাহলে আপনাকে অবিলম্বে প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধ করতে হবে।
১.৩। সংশোধনী (Amendments)
বাংলাদেশের আইন বা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি। উল্লেখযোগ্য পরিবর্তন হলে আমরা আপনাকে ইমেইল, এসএমএস বা প্ল্যাটফর্মে প্রদর্শিত গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে অবহিত করবো। এ ধরনের সংশোধনের পর প্ল্যাটফর্ম ব্যবহার অব্যাহত রাখা আপনি সংশোধিত শর্তাবলী গ্রহণ করেছেন বলেই বিবেচিত হবে।
২। সংজ্ঞা (DEFINITIONS)
এই শর্তাবলীর উদ্দেশ্যে:
- "ক্যাম্পেইন" (Campaign): প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহের উদ্যোক্তা কার্যক্রম
- "ক্যাম্পেইন সংগঠক" (Campaign Organizer): যিনি ক্যাম্পেইন তৈরি ও পরিচালনা করেন
- "দানকারী" (Donor): যিনি ক্যাম্পেইনে অর্থ প্রদান করেন
- "তহবিল" (Funds): দাতাদের প্রদত্ত অর্থ
- "প্ল্যাটফর্ম ফি" (Platform Fee): প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোম্পানির আরোপিত পরিষেবা চার্জ
- "লেনদেন" (Transaction): প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদিত যে কোনো আর্থিক লেনদেন
- "এমএফএস" (MFS): বিকাশ, নগদ, রকেটসহ বাংলাদেশের যেকোনো লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল পরিষেবা
- "ব্যবহারকারী" (User): যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রয়েছে এবং সেবা গ্রহণ করছেন
৩। যোগ্যতা এবং নিবন্ধন (ELIGIBILITY AND REGISTRATION)
৩.১। বয়স সংক্রান্ত শর্ত (Age Requirement)
প্ল্যাটফর্ম ব্যবহার করতে হলে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। বাংলাদেশের আইনে ১৮ বছরের কম বয়সীদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হয় এবং তারা অ্যাকাউন্ট তৈরি বা কোনো লেনদেন করতে পারবেন না। অপ্রাপ্তবয়স্কদের জন্য পরিচালিত ক্যাম্পেইন শুধুমাত্র পিতা-মাতা, আইনগত অভিভাবক বা অনুমোদিত প্রাপ্তবয়স্কদের মাধ্যমে তৈরি ও পরিচালিত হতে হবে।
৩.২। আইনগত সক্ষমতা (Legal Capacity)
প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আপনি প্রতিনিধিত্ব ও ঘোষণা করছেন যে বাংলাদেশের Contract Act 1872 এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে বাধ্যতামূলক চুক্তি করতে সক্ষম।
৩.৩। নিবন্ধন সংক্রান্ত শর্ত (Registration Requirements)
অ্যাকাউন্ট নিবন্ধনের সময় আপনাকে নিম্নোক্ত তথ্য প্রদান করতে হবে:
- জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্ট অনুযায়ী পূর্ণনাম
- বৈধ ইমেইল ঠিকানা
- বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বর
- NID নম্বর বা সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোন পরিচয়পত্র
- ব্যাংক অ্যাকাউন্ট বা MFS অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য
- KYC যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য
৩.৪। অ্যাকাউন্ট নিরাপত্তা (Account Security)
আপনার অ্যাকাউন্ট এর তথ্য গোপন রাখা আপনার একক দায়িত্ব। অননুমোদিত প্রবেশ ঘটলে অবিলম্বে আমাদেরকে জানাতে হবে। আপনার অ্যাকাউন্ট এর অননুমোদিত ব্যবহারের কারণে ক্ষতির জন্য আমাদেরকে দায়ী করা যাবে না।
৩.৫। যাচাইকরণ (Verification)
বাংলাদেশ ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুসারে আমরা আপনার তথ্য যাচাই করার অধিকার সংরক্ষণ করি। যাচাই ব্যর্থ হলে আপনার অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে।
৪। প্ল্যাটফর্ম সেবা (PLATFORM SERVICES)
৪.১। সেবার প্রকৃতি (Nature of Services)
প্ল্যাটফর্মটি একটি অনলাইন মার্কেটপ্লেস যা দাতাদের সঙ্গে তহবিল সংগ্রাহকদের সংযুক্ত করে। আমরা শুধুমাত্র একটি মধ্যস্থতাকারী এবং প্রযুক্তিগত সেবা প্রদানকারী—কোনো আর্থিক প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা বা ট্রাস্টি নই।
৪.২। DBID নির্দেশনা (Compliance with DBID Instructions)
DBID নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে আমাদের প্ল্যাটফর্মটি শুধুমাত্র ক্রাউডফান্ডিং সেবা প্রদানকারী হিসেবে পরিচালিত হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদত্ত অনুদানসমূহ সম্পূর্ণভাবে স্বেচ্ছামূলক এবং ফান্ডরেইজিং ক্যাম্পেইনসমূহকে সহায়তা করার উদ্দেশ্যে প্রদান করা হয়; তাই এখানে কোনো প্রকার পণ্য বা সামগ্রী বিক্রয়, সরবরাহ বা বিনিময় করা হয় না। এই প্লাটফর্মের সমস্ত অনুদান চূড়ান্ত ও অফেরতযোগ্য, এবং এখানে কোনো বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি দায়বদ্ধতার সুযোগ নেই। এই নীতিমালা DBID এর নিয়মাবলি এবং বাংলাদেশের ক্রাউডফান্ডিং সম্পর্কিত প্রযোজ্য আইনসমূহের সাথে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মতি ও স্বীকৃতি প্রদান করছেন। আমাদের সাপোর্ট টিম যে কোনো প্রশ্ন বা উদ্বেগের বিষয়ে সহায়তা করতে প্রস্তুত এবং আমাদের শর্তাবলীর সীমার মধ্যেই সর্বোচ্চভাবে আপনাকে সেবা প্রদানের চেষ্টা করবে।
৪.৩। ক্যাম্পেইনের ধরণ (Campaign Category)
প্ল্যাটফর্মটি নিম্নোক্ত বৈধ উদ্দেশ্যে তহবিল সংগ্রহকে সমর্থন করে, যার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়:
- চিকিৎসা ব্যয় ও স্বাস্থ্যসেবা
- শিক্ষা ও প্রশিক্ষণ
- জরুরি সহায়তা ও দুর্যোগ ত্রাণ
- কমিউনিটি উন্নয়ন প্রকল্প
- সৃজনশীল ও উদ্যোক্তা উদ্যোগ
- সামাজিক ও দাতব্য কার্যক্রম
৪.৪। ক্যাম্পেইনে নিষিদ্ধ বিষয়সমূহ (Prohibited Campaigns)
নিম্নলিখিত ক্ষেত্রে প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ:
- বাংলাদেশের আইনে অবৈধ কার্যক্রম
- সন্ত্রাসবাদ, চরমপন্থী বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যক্রম
- মানি লন্ডারিং বা সন্ত্রাসে অর্থায়ন
- প্রতারণামূলক বা বিভ্রান্তিকর উদ্দেশ্য
- জুয়া, লটারি বা ভাগ্যের খেলা
- অস্ত্র, বিস্ফোরক বা নিয়ন্ত্রিত পদার্থ
- পর্নোগ্রাফি বা অশ্লিল বিষয়বস্তু
- ধর্ম, জাতি, জাতিগত, লিঙ্গ, বা অন্যান্য সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণামূলক বক্তব্য বা বৈষম্য
- অনুমতি ছাড়া রাজনৈতিক প্রচারণা
- পিরামিড স্কিম বা বহু-স্তরের বিপণন
- মেধাস্বত্ব লঙ্ঘনকারী কার্যকলাপ
- সাইবার নিরাপত্তা আইন ২০২৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, অথবা অন্যান্য প্রযোজ্য আইনবিরোধী কার্যক্রম
৫। ক্যাম্পেইন সংগঠকের বাধ্যবাধকতা (CAMPAIGN ORGANIZER OBLIGATIONS)
৫.১। সত্যবাদিতা এবং নির্ভুলতা (Truthfulness and Accuracy)
ক্যাম্পেইন সংগঠকদের অবশ্যই তাদের প্রচারণা সম্পর্কে সত্য, নির্ভুল এবং সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে। ভুল উপস্থাপনা, জালিয়াতি বা প্রতারণা কঠোরভাবে নিষিদ্ধ এবং এর ফলে বাংলাদেশের প্রাসঙ্গিক আইন, দণ্ডবিধি ১৮৬০ ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।
৫.২। নথিপত্র (Documentation)
ক্যাম্পেইন আয়োজকদের নিম্নোক্ত নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে প্রদান করতে হবে:
- ক্যাম্পেইনের দাবি সমর্থনকারী নথি (যেমন: চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট, শিক্ষাগত সনদপত্র ইত্যাদি)
- তহবিল ব্যবহারের রসিদ ও রেকর্ড
- আর্থিক জবাবদিহিতা রিপোর্ট
- আয়কর অধ্যাদেশ ২০২৩ অনুযায়ী কর-সম্পর্কিত নথিপত্র
৫.৩। তহবিল ব্যবহার (Fund Utilization)
ক্যাম্পেইন আয়োজকদের সংগৃহীত তহবিল অবশ্যই শুধুমাত্র ঘোষিত ক্যাম্পেইনের জন্য ব্যবহার করতে হবে। তহবিলের অপব্যবহার বিশ্বাসভঙ্গের অপরাধ হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশের আইনে এ জন্য দেওয়ানি ও ফৌজদারি দায়বদ্ধতা আরোপিত হতে পারে।
৫.৪। যোগাযোগ (Communication)
দাতাদের বিভিন্ন প্রশ্নের দ্রুত জবাব, ক্যাম্পেইনের নিয়মিত অগ্রগতি প্রদানের জন্য ক্যাম্পেইন আয়োজকদের সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং তহবিল ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখাতে।
৫.৫। কমপ্লায়েন্স (Compliance)
ক্যাম্পেইন আয়োজকদের অবশ্যই কর সংক্রান্ত দায়িত্ব, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্টিং সহ সকল প্রযোজ্য আইন মেনে চলতে হবে।
৬। দাতার অধিকার ও দায়িত্ব (DONOR RIGHTS AND OBLIGATIONS)
৬.১। স্বেচ্ছামূলক অনুদান (Voluntary Donations)
সমস্ত দানই স্বেচ্ছামূলক অনুদান এবং দাতাগণ স্বীকার করেন যে এই অনুদান কোনো পণ্য বা সেবা ক্রয় নয় এবং সাধারণত ফেরতযোগ্য নয়।
৬.২। যথাযথ যাচাই (Due Diligence)
দাতাগণকে স্বাধীনভাবে তাদের নিজস্ব যাচাই-বাছাই করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আমরা ক্যাম্পেইনে প্রদত্ত তথ্যের নির্ভুলতা বা ক্যাম্পেইন সংগঠকদের কর্তৃক তহবিলের সঠিক ব্যবহারের নিচয়তা প্রদান করি না।
৬.৩। কর-সংক্রান্ত প্রভাব (Tax Implications)
দাতারা আয়কর আইন ২০২৩ অনুযায়ী অনুদানের করসংক্রান্ত প্রভাব বুঝে নেওয়া এবং তা মেনে চলার জন্য নিজেরাই দায়ী। আমরা কোনো ধরনের কর-সংক্রান্ত পরামর্শ প্রদান করি না।
৬.৪। গোপনীয়ভাবে দান (Anonymous Donations)
দাতারা ইচ্ছা করলে গোপনীয়ভাবে দান করতে পারবেন এবং এই ধরনের দানের জন্য তাদের নাম ক্যাম্পেইন প্লাটফর্মে সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে না।
৭। আর্থিক শর্তাবলী (FINANCIAL TERMS)
৭.১। প্ল্যাটফর্ম ফি (Platform Fees)
প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোম্পানি কর্তৃক নির্ধারিত ফি (প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য অনুযায়ী সংগৃহীত তহবিলের নির্দিষ্ট শতাংশ বা নির্দিষ্ট অঙ্ক হিসেবে গণনা করে) সংগৃহীত তহবিল থেকে কর্তনের পর সংগঠকের কাছে তহবিল প্রদান করা হয়।
৭.২। পেমেন্ট প্রসেসিং ফি (Payment Processing Fees)
তৃতীয় পক্ষের পেমেন্ট প্রসেসর/ব্যাংক/এমএফএস (Mobile Financial Services) সেবা প্রদানকারীগণ কর্তৃক অতিরিক্ত লেনদেন ফি চার্জ করা হলে তা আলাদাভাবে প্রযোজ্য হবে। এসব ফি প্ল্যাটফর্ম ফির থেকে পৃথক এবং পেমেন্ট প্রক্রিয়ার সময় ব্যবহারকারীদের কাছে স্পষ্টভাবে প্রদর্শিত হবে।
৭.৩। পেমেন্ট পদ্ধতি (Payment Methods)
প্ল্যাটফর্ম নিম্নোক্ত পদ্ধতির মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে:
- মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (bKash, Nagad, Rocket)
- ক্রেডিট/ডেবিট কার্ড
- ব্যাংক ট্রান্সফার
- বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য পেমেন্ট পদ্ধতি
৭.৪। মুদ্রা (Currency)
অন্যভাবে উল্লেখ না করা হয় তাহলে সমস্ত লেনদেন বাংলাদেশী টাকাতেই (BDT) সম্পন্ন করা হবে।
৭.৫। অর্থ ফেরত (Fund Refunds)
নিম্নলিখিত পরিস্থিতিতে অর্থ ফেরত দেওয়া যেতে পারে:
- ক্যাম্পেইন (Campaign) প্রতারণামূলক বা এই শর্তাবলী লঙ্ঘনকারী হিসেবে প্রমাণিত হলে
- ক্যাম্পেইন (Campaign) সংগঠক বর্ণিত উদ্দেশ্যে তহবিল ব্যবহার করতে ব্যর্থ হলে
- কারিগরি ত্রুটির কারণে দ্বৈত বা ভুল চার্জ করা হলে
- আইন বা নিয়ন্ত্রক নির্দেশিকা (Regulatory Directive) এ কোন নির্দেশনা থাকলে সে অনুজায়ী
অনুদান প্রদানের দিন হতে ৩০ দিনের মধ্যে অর্থ ফেরতের জন্য অনুরোধ দাখিল করতে হবে। আমাদের বিবেচ্না এবং তদন্তের ভিত্তিতে অর্থ ফেরত দেয়া প্রক্রিয়া করা হবে। তবে প্ল্যাটফর্ম ফি এবং পেমেন্ট প্রসেসিং ফি ফেরত দেয়া নাও হতে পারে।
৭.৬। কর (Taxes)
ভ্যাট (VAT) এবং সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুজায়ী সকল ফি এবং চার্জ প্রযোজ্য কর (VAT সহ) এর আওতাভুক্ত নয়। কর সংক্রান্ত সকল দায় প্ল্যাটফর্ম ব্যবহারকারীর উপর বর্তাবে।
৮। তহবিল বিতরণ (Disbursement of Funds)
৮.১। দাতাদের অনুদান প্রাপ্তি
দাতাদের কর্তৃক প্রদত্ত সকল তহবিল ("অনুদান") কোম্পানির নিকট প্রাপ্ত বলে বিবেচিত হবে কেবলমাত্র (i) নির্ধারিত পেমেন্ট প্রসেসর কর্তৃক দাতার অর্থপ্রদান সফলভাবে প্রক্রিয়াকরণ সম্পন্ন হলে, এবং (ii) কোম্পানির মনোনীত ব্যাংক হিসাবে উক্ত অর্থ প্রকৃতপক্ষে জমা বা ক্রেডিট হলে। থার্ড-পার্টি প্রসেসর বা ব্যাংকিং প্রতিষ্ঠানের কারণে অর্থপ্রদান প্রক্রিয়াকরণে কোনো বিলম্ব, রিভার্সাল, চার্জব্যাক বা ব্যর্থতার জন্য কোম্পানি কোনো দায়ভার গ্রহণ করবে না।
৮.২। তহবিল বিতরণের যোগ্যতা (Eligibility for Disbursement)
এই শর্তাবলীর পূর্ণ সম্মতি এবং প্রযোজ্য সকল যাচাইকরণ (Verification) প্রক্রিয়াকরণ সাপেক্ষে, ক্যাম্পেইন মালিক (Campaign Owner) কেবলমাত্র উপরে উল্লেখিত ধারা ১-এ বর্ণিত পদ্ধতি অনুযায়ী কোম্পানির নিকট তহবিল জমা হওয়ার পর অনুদান গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
৮.৩। তহবিল বিতরণের পদ্ধতি (Disbursement Procedure)
তহবিল প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর, কোম্পানি প্রযোজ্য নিট অনুদান (Net Contributions) ক্যাম্পেইন মালিকের নির্ধারিত পে-আউট অ্যাকাউন্টে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে। তহবিল বিতরণ একটি বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে; তবে কোম্পানি যেকোনো বিতরণ আটকে রাখতে, বিলম্বিত করতে বা স্থগিত করতে পারে যদি:
- (ক) অতিরিক্ত তথ্য বা যাচাইকরণের প্রয়োজন হয়;
- (খ) জালিয়াতি, অপব্যবহার বা এই শর্তাবলীর লঙ্ঘনের সন্দেহ থাকে;
- (গ) অনুদান সংক্রান্ত কোনো বিরোধ, চার্জব্যাক বা আইনি দাবির উদ্ভব হয়; অথবা
- (ঘ) আইন, বিধি-বিধান বা যোগ্য (Competent) কর্তৃপক্ষের আদেশের মাধ্যমে এমন স্থগিতাদেশ প্রয়োজন হয়।
৮.৪। নিট পরিমাণ এবং কর্তন (Net Amounts and Deductions)
তহবিল বিতরণকালে সমস্ত প্রযোজ্য প্ল্যাটফর্ম ফি, পেমেন্ট-প্রসেসিং ফি, চার্জব্যাক, রিফান্ড (অর্থ ফেরত), মুদ্রা রূপান্তর খরচ (Currency conversion costs) অথবা এই শর্তাবলীর অধীনে স্পষ্টভাবে অনুমোদিত অন্য যেকোনো কর্তন বাদ দিয়ে নিট অর্থ প্রদান করা হবে। ক্যাম্পেইন মালিক এটি স্বীকার করছেন য এবং সম্মত হচ্ছেন যে, যে সকল অর্থ কোম্পানির অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে জমা বা নিষ্পত্তি (Settled) হয়নি, কোম্পানি সেই অর্থ বিতরণে বাধ্য থাকবে না।
৮.৫। বিতরণের চূড়ান্ততা (Finality of Disbursement)
তহবিল একবার বিতরণ হয়ে যাওয়ার পর, উক্ত তহবিলের ব্যবহার, ব্যবস্থাপনা এবং ব্যয়করণের সম্পূর্ণ দায়ভার ক্যাম্পেইন মালিকের ওপর বর্তাবে। ক্যাম্পেইন মালিকের অ্যাকাউন্টে সফলভাবে তহবিল স্থানান্তরের পর, অন্য কোনো তৃতীয় পক্ষের কার্যক্রম, বিলম্ব বা ব্যর্থতার জন্য কোম্পানি দায়ী থাকবে না।
৮। তহবিল বিতরণ (DISBURSEMENT OF FUNDS)
৮.১। দাতাদের অনুদান প্রাপ্তি
দাতাদের কর্তৃক প্রদত্ত সকল তহবিল ("অনুদান") কোম্পানির নিকট প্রাপ্ত বলে বিবেচিত হবে কেবলমাত্র (i) নির্ধারিত পেমেন্ট প্রসেসর কর্তৃক দাতার অর্থপ্রদান সফলভাবে প্রক্রিয়াকরণ সম্পন্ন হলে, এবং (ii) কোম্পানির মনোনীত ব্যাংক হিসাবে উক্ত অর্থ প্রকৃতপক্ষে জমা বা ক্রেডিট হলে। থার্ড-পার্টি প্রসেসর বা ব্যাংকিং প্রতিষ্ঠানের কারণে অর্থপ্রদান প্রক্রিয়াকরণে কোনো বিলম্ব, রিভার্সাল, চার্জব্যাক বা ব্যর্থতার জন্য কোম্পানি কোনো দায়ভার গ্রহণ করবে না।
৮.২। তহবিল বিতরণের যোগ্যতা (Eligibility for Disbursement)
এই শর্তাবলীর পূর্ণ সম্মতি এবং প্রযোজ্য সকল যাচাইকরণ (Verification) প্রক্রিয়াকরণ সাপেক্ষে, ক্যাম্পেইন মালিক (Campaign Owner) কেবলমাত্র উপরে উল্লেখিত ধারা ১-এ বর্ণিত পদ্ধতি অনুযায়ী কোম্পানির নিকট তহবিল জমা হওয়ার পর অনুদান গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
৮.৩। তহবিল বিতরণের পদ্ধতি (Disbursement Procedure)
তহবিল প্রাপ্তি নিশ্চিত হওয়ার পর, কোম্পানি প্রযোজ্য নিট অনুদান (Net Contributions) ক্যাম্পেইন মালিকের নির্ধারিত পে-আউট অ্যাকাউন্টে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করবে। তহবিল বিতরণ একটি বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে; তবে কোম্পানি যেকোনো বিতরণ আটকে রাখতে, বিলম্বিত করতে বা স্থগিত করতে পারে যদি:
- (ক) অতিরিক্ত তথ্য বা যাচাইকরণের প্রয়োজন হয়;
- (খ) জালিয়াতি, অপব্যবহার বা এই শর্তাবলীর লঙ্ঘনের সন্দেহ থাকে;
- (গ) অনুদান সংক্রান্ত কোনো বিরোধ, চার্জব্যাক বা আইনি দাবির উদ্ভব হয়; অথবা
- (ঘ) আইন, বিধি-বিধান বা যোগ্য (Competent) কর্তৃপক্ষের আদেশের মাধ্যমে এমন স্থগিতাদেশ প্রয়োজন হয়।
৮.৪। নিট পরিমাণ এবং কর্তন (Net Amounts and Deductions)
তহবিল বিতরণকালে সমস্ত প্রযোজ্য প্ল্যাটফর্ম ফি, পেমেন্ট-প্রসেসিং ফি, চার্জব্যাক, রিফান্ড (অর্থ ফেরত), মুদ্রা রূপান্তর খরচ (Currency conversion costs) অথবা এই শর্তাবলীর অধীনে স্পষ্টভাবে অনুমোদিত অন্য যেকোনো কর্তন বাদ দিয়ে নিট অর্থ প্রদান করা হবে। ক্যাম্পেইন মালিক এটি স্বীকার করছেন য এবং সম্মত হচ্ছেন যে, যে সকল অর্থ কোম্পানির অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে জমা বা নিষ্পত্তি (Settled) হয়নি, কোম্পানি সেই অর্থ বিতরণে বাধ্য থাকবে না।
৮.৫। বিতরণের চূড়ান্ততা (Finality of Disbursement)
তহবিল একবার বিতরণ হয়ে যাওয়ার পর, উক্ত তহবিলের ব্যবহার, ব্যবস্থাপনা এবং ব্যয়করণের সম্পূর্ণ দায়ভার ক্যাম্পেইন মালিকের ওপর বর্তাবে। ক্যাম্পেইন মালিকের অ্যাকাউন্টে সফলভাবে তহবিল স্থানান্তরের পর, অন্য কোনো তৃতীয় পক্ষের কার্যক্রম, বিলম্ব বা ব্যর্থতার জন্য কোম্পানি দায়ী থাকবে না।
৯। বাংলাদেশের আইন মেনে চলা (Compliance with the Laws of Bangladesh)
৯.১। নিয়ন্ত্রক সম্মতি (Regulatory Compliance)
কোম্পানি নিম্নোক্ত আইন ও বিধান অনুসরণ করে পরিচালিত হয়:
- কোম্পানি আইন ১৯৯৪
- চুক্তি আইন ১৮৭২
- দণ্ডবিধি ১৮৬০
- মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২
- সন্ত্রাসবিরোধী আইন ২০০৯
- সাইবার নিরাপত্তা আইন ২০২৩
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত)
- আয়কর আইন ২০২৩
- ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন ২০১২
- বাংলাদেশ ব্যাংকের নিয়মাবলী ও নির্দেশনা
- বিটিআরসি নিয়মাবলী
- বাংলাদেশে প্রযোজ্য অন্যান্য সকল আইন ও বিধি
৯.২। KYC (Know Your Customer) এবং AML (Anti Money Laundering) প্রতিপালন (Compliance)
বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নির্দেশনা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুসারে আমরা Know Your Customer (KYC) ও Anti-Money Laundering (AML) সংক্রান্ত সকল বিধি ও প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ ও বাস্তবায়ন করি। এ উদ্দেশ্যে গ্রাহকদের নির্ধারিত পরিচয়পত্র এবং প্রয়োজনীয় যাচাইকরণসংক্রান্ত নথিপত্র প্রদান করা বাধ্যতামূলক। কোনো সন্দেহজনক লেনদেন সনাক্ত হলে তা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এ রিপোর্ট করা হয়।
৯.৩। তথ্য সুরক্ষা (Data Protection)
বাংলাদেশের প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে, আমরা আমাদের গোপনীয়তা নীতির আলোকে সাইবার সিকিউরিটি আইন, ২০২৩ সহ সকল ব্যক্তিগত তথ্যের সংগ্রহ, প্রক্রিয়াকরণ, ব্যবস্থাপনা ও সংরক্ষণ নিশ্চিত করি।
৯.৪। কর্তৃপক্ষের সাথে সহযোগিতা (Cooperation with Authorities)
প্রযোজ্য আইন, নিয়ন্ত্রক নির্দেশনা এবং আদালতের আদেশ অনুসরণ করে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করি। বৈধ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, BFIU, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, আদালতসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবহারকারীর তথ্য প্রদান করা হতে পারে।
১০। মেধাস্বত্ব বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার (INTELLECTUAL PROPERTY RIGHTS)
১০.১। প্ল্যাটফর্মের মালিকানা (Platform Ownership)
প্ল্যাটফর্মে ব্যবহৃত সফটওয়্যার, নকশা, কনটেন্ট, ট্রেডমার্ক, লোগোসহ সংশ্লিষ্ট সকল বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কোম্পানির একচ্ছত্র মালিকানাধীন বা বৈধভাবে লাইসেন্সপ্রাপ্ত। উক্ত অধিকারসমূহ কপিরাইট আইন, ২০০০ এবং বাংলাদেশের সকল প্রযোজ্য আইন ও বিধিবিধানের অধীনে সম্পূর্ণরূপে সুরক্ষিত।
১০.২। ব্যবহারকারীর কন্টেন্ট লাইসেন্স (User Content License)
প্ল্যাটফর্মে কনটেন্ট (যেমন ক্যাম্পেইন বিবরণ, ছবি, ভিডিও, মন্তব্য) পোস্ট করার মাধ্যমে আপনি আমাদেরকে একটি অ-একচেটিয়া (non-exclusive), বিশ্বব্যাপী, রয়্যালটি-মুক্ত এবং হস্তান্তরযোগ্য লাইসেন্স প্রদান করছেন। উক্ত লাইসেন্সের অধীনে আমরা কেবলমাত্র প্ল্যাটফর্ম পরিচালনা, উন্নয়ন ও প্রচারের উদ্দেশ্যে আপনার কনটেন্ট ব্যবহার, পুনরুৎপাদন, বিতরণ, প্রদর্শন এবং সংশোধন করার অধিকার রাখি।
১০.৩। ব্যবহারকারীর প্রতিনিধিত্ব (User Representation)
আপনি প্রতিনিধিত্ব করছেন এবং নিশ্চয়তা দিচ্ছেন যে:
- আপনি আপনার পোস্ট করা সমস্ত কন্টেন্টের মালিক অথবা প্রয়োজনীয় অধিকারধারী
- আপনার কন্টেন্ট কোন তৃতীয়পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার লঙ্ঘন করে না
- আপনার কন্টেন্ট এই শর্তাবলী এবং প্রযোজ্য আইন মেনে তৈরি ও পোস্ট করা হয়েছে
১০.৪। কপিরাইট লঙ্ঘন (Copyright Infringement)
আমরা মেধা সম্পদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ নোটিশ প্রাপ্তির প্রেক্ষিতে আমরা যেকোনো কপিরাইট লঙ্ঘনকারী বিষয়বস্তু সরিয়ে ফেলি। কপিরাইট স্বত্বাধিকারীরা আমাদের নির্ধারিত যোগাযোগ চ্যানেলে অভিযোগ দাখিল করতে পারেন।
১১। নিষিদ্ধ আচরণ (PROHIBITED CONDUCT)
ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ কার্যক্রমসমূহ:
- বাংলাদেশের প্রচলিত কোনো আইন বা বিধি লঙ্ঘন করা
- কোনো প্রকার প্রতারণামূলক, বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য প্রদান ও আচরণে লিপ্ত হওয়া
- নিজের সঠিক তথ্য গোপন করে ভুয়া বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি করা
- অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ধারণ (Impersonation) করে কার্যক্রম পরিচালনা করা
- অন্য কোনো ব্যবহারকারীকে হয়রানি, হুমকি প্রদর্শন বা মানহানিকর কোনো মন্তব্য করা
- প্ল্যাটফর্মে কোনো প্রকার অশ্লীল, কুরুচিপূর্ণ বা মানহানিকর বিষয়বস্তু পোস্ট করা
- ভাইরাস, ম্যালওয়্যার বা অন্য কোনো ক্ষতিকর কোড ছড়ানো বা প্রেরণ করা
- প্ল্যাটফর্মের সিস্টেম বা অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের (Hacking) চেষ্টা করা
- প্ল্যাটফর্মের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা বা হস্তক্ষেপ করা
- যথাযথ অনুমতি ছাড়া কোনো স্বয়ংক্রিয় সিস্টেম (যেমন: বুট, স্ক্র্যাপার বা ক্রলার) ব্যবহার করা
- অনুমতি ব্যতিরেকে অন্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করা
- মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন বা যেকোনো অবৈধ আর্থিক লেনদেনে জড়িত হওয়া।
- প্ল্যাটফর্মের কোনো ক্যাম্পেইনের দান বা অনুদান কৃত্রিমভাবে বাড়ানো বা যেকোনো উপায়ে হেরফের করা
- কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া প্ল্যাটফর্মকে নিজস্ব বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা
- সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ বা বাংলাদেশের অন্য যেকোনো সাইবার অপরাধ সংক্রান্ত আইন লঙ্ঘন করা।
১২। কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অপসারণ (CONTENT MODERATION AND REMOVAL)
১২.১। পর্যবেক্ষণ (Monitoring)
আমরা প্ল্যাটফর্মের কন্টেন্ট তদারকি ও নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার সংরক্ষণ করি; তবে ব্যবহারকারীর পোস্ট করা প্রতিটি বিষয় যাচাই করা আমাদের দায়বদ্ধতার অন্তর্ভুক্ত নয়।
১২.২। অপসারণের অধিকার (Removal Rights)
আমরা নিম্নোক্ত কারণসমূহের ভিত্তিতে যেকোনো কন্টেন্ট বা ক্যাম্পেইন অপসারণ, স্থগিত কিংবা পরিমার্জন করার পূর্ণ ক্ষমতা রাখি:
- এই শর্তাবলীর কোনো ধারা লঙ্ঘিত হলে
- প্রযোজ্য আইনের কোনো ব্যত্যয় ঘটলে
- ব্যবহারকারীদের পক্ষ থেকে আপত্তিকর বা অনুপযুক্ত হিসেবে চিহ্নিত হলে
- কোনো প্রকার নিরাপত্তা হুমকি বা আইনি জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকলে
- প্রতিষ্ঠানের ভাবমূর্তি কিংবা স্বাভাবিক কার্যক্রমের জন্য হানিকর প্রতীয়মান হলে
১২.৩। দায়মুক্তি (No Liability)
আমরা ব্যবহারকারী-সৃষ্ট (User-generated) কন্টেন্টের জন্য কোনো প্রকার দায় গ্রহণ করি না এবং ব্যবহারকারীদের পোস্ট করা যেকোনো ক্যাম্পেইন, মতামত বা বিবৃতির সমর্থন প্রদান থেকে বিরত থাকি।
১৩। অ্যাকাউন্ট স্থগিতকরণ এবং বাতিলকরণ (ACCOUNT SUSPENSION AND TERMINATION)
১৩.১। কোম্পানির পক্ষ থেকে অ্যাকাউন্ট বাতিল (Termination by Company)
আমরা যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল করার অধিকার রাখি, যদি:
- আপনি এই শর্তাবলী লঙ্ঘন করেন
- আপনি কোনো প্রতারণামূলক বা বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হন
- আপনি পরিচয় যাচাইকরণ (Verification) সংক্রান্ত প্রয়োজনীয় শর্তাদি পূরণে ব্যর্থ হন
- আইন বা নিয়ন্ত্রণকারী সংস্থার নির্দেশনার কারনে প্রয়োজন হয়
- আমাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়
১৩.২। ব্যবহারকারীর পক্ষ থেকে অ্যাকাউন্ট বাতিল (Termination by User)
আপনি আমাদের সাথে যোগাযোগ করে যেকোনো সময় আপনার অ্যাকাউন্টটি বাতিল করতে পারেন। তবে অ্যাকাউন্ট বাতিল করার অর্থ এই নয় যে, অ্যাকাউন্ট বাতিলের আগে আপনার ওপর অর্পিত কোনো দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা থেকে আপনি অব্যাহতি পাবেন।
১৩.৩। অ্যাকাউন্ট বাতিলের প্রভাব (Effect of Termination)
অ্যাকাউন্ট বাতিল বা অবসান হওয়ার সাথে সাথে নিচের বিষয়গুলো কার্যকর হবে:
- প্ল্যাটফর্মে আপনার প্রবেশাধিকার (Access) বাতিল করা হবে
- আপনার চলমান বা সক্রিয় ক্যাম্পেইনগুলো স্থগিত করা হতে পারে
- আপনার অ্যাকাউন্টে থাকা অমীমাংসিত তহবিল (Pending funds) আমাদের নীতিমালা এবং আইনি প্রয়োজনীয়তা অনুযায়ী নিষ্পত্তি করা হবে
- প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দিষ্ট কিছু তথ্য সংরক্ষণ করা হবে
১৪। দায়মুক্তি এবং দায়বদ্ধতার সীমাবদ্ধতা (DISCLAIMERS AND LIMITATIONS OF LIABILITY)
১৪.১। প্ল্যাটফর্মের প্রাপ্যতা (Platform Availability)
প্ল্যাটফর্মটি "বিদ্যমান অবস্থায়" বা "যেভাবে আছে" (as is) এবং "প্রাপ্যতা সাপেক্ষে" (as available) ভিত্তিতে প্রদান করা হয়। আমরা এর নিরবচ্ছিন্ন, সুরক্ষিত বা ত্রুটিমুক্ত পরিচালনার নিশ্চয়তা প্রদান করি না। রক্ষণাবেক্ষণ, আপডেট বা অন্য কোনো কারণে আমরা যেকোনো সময় প্ল্যাটফর্মের কার্যক্রম স্থগিত বা পরিবর্তন করতে পারি।
১৪.২। ক্যাম্পেইনের কোনো নিশ্চয়তা নেই (No Guarantee of Campaigns)
আমরা নিম্নোক্ত বিষয়গুলোর নিশ্চয়তা প্রদান করি না:
- ক্যাম্পেইনের তথ্যের নির্ভুলতা বা সত্যতা
- ক্যাম্পেইন আয়োজকগণ তাদের বর্ণনা অনুযায়ী তহবিল বা অর্থ ব্যবহার করবেন কি না
- কোনো ক্যাম্পেইন তার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কি না
- ক্যাম্পেইনের মান, নিরাপত্তা অথবা বৈধতা
১৪.৩। তৃতীয়-পক্ষীয় সেবা (Third-Party Services)
আমরা পেমেন্ট প্রসেসর, এমএফএস (MFS) প্রদানকারী, ব্যাংক, অথবা সংযুক্ত (Linked) ওয়েবসাইটসহ যেকোনো তৃতীয়-পক্ষীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো কাজ, ত্রুটি বা নীতিমালার জন্য দায়বদ্ধ নই।
১৪.৪। দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of Liability)
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ সীমা পর্যন্ত:
- আমরা কোনো পরোক্ষ (indirect), আকস্মিক (incidental), পরিণামস্বরূপ (consequential) অথবা শাস্তিমূলক ক্ষতির (punitive damages) জন্য দায়ী থাকব না
- আমাদের মোট দায়বদ্ধতার পরিমাণ কোনো অবস্থাতেই দাবি উত্থাপনের পূর্ববর্তী ১২ মাসে আপনার দ্বারা পরিশোধিত প্ল্যাটফর্ম ফি (Platform Fees)-এর অধিক হবে না
- অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ, ব্যবহারকারীর আচরণ, কারিগরি ত্রুটি বা দৈব দুর্যোগ (force majeure events) থেকে উদ্ভূত কোনো ক্ষতির জন্য আমরা দায়বদ্ধ থাকব না
১৪.৫। ব্যবহারকারীর দায়বদ্ধতা (User Responsibility)
আপনি স্বীকার করছেন এবং একমত হচ্ছেন যে:
- অনুদান প্রদান আপনার একান্ত নিজস্ব ঝুঁকিতে সম্পন্ন হয়
- কোনো ক্যাম্পেইনের বৈধতা যাচাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনার
- ক্যাম্পেইন আয়োজক এবং দাতার মধ্যে কোনো প্রকার বিরোধ বা আইনি জটিলতায় আমরা কোনো পক্ষ নই
- যেকোনো অনুদান বা কার্যক্রমের ক্ষেত্রে আপনার নিজস্ব উদ্যোগে প্রয়োজনীয় যাচাই-বাছাই (due diligence) করতে হবে
১৫। ক্ষতিপূরণ (INDEMNIFICATION)
আপনি এই মর্মে সম্মত হচ্ছেন যে, নিম্নোক্ত কারণসমূহ থেকে উদ্ভূত যেকোনো দাবি (claims), দায়বদ্ধতা, ক্ষতি, লোকসান, ব্যয় বা খরচ (আইনি ফি-সহ) থেকে ডেটা স্টেট লিমিটেড (Data State Ltd.), এর পরিচালকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, প্রতিনিধি এবং সহযোগীদের দায়মুক্ত রাখতে এবং আইনি সুরক্ষা প্রদান করতে আপনি বাধ্য থাকবেন:
- আপনার দ্বারা প্ল্যাটফর্মের ব্যবহার
- আপনার দ্বারা এই শর্তাবলীর কোনো লঙ্ঘন
- আপনার দ্বারা কোনো আইন বা তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন
- প্ল্যাটফর্মে আপনার পোস্ট করা কোনো কন্টেন্ট
- আপনার পরিচালিত তহবিল সংগ্রহ অভিযান (Fundraising campaigns) বা অনুদান
- প্ল্যাটফর্মের যেকোনো ব্যবহারকারীর দ্বারা পরিচালিত কোনো বিভ্রান্তিকর বা প্রতারণামূলক ক্যাম্পেইন অথবা অন্য কোনো প্রতারণামূলক কার্যক্রম
১৬। বিবাদ নিষ্পত্তি (DISPUTE RESOLUTION)
১৬.১। প্রযোজ্য আইন (Governing Law)
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত এবং ব্যাখ্যা করা হবে।
১৬.২। বিচারিক এখতিয়ার (Jurisdiction)
এই শর্তাবলী বা প্ল্যাটফর্মের ব্যবহার থেকে উদ্ভূত যেকোনো বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে ঢাকা, বাংলাদেশের আদালতসমূহের একচ্ছত্র এখতিয়ার এর আওতাভুক্ত থাকবে।
১৬.৩। সালিশি বা মধ্যস্থতা (Arbitration)
আইনি ব্যবস্থা গ্রহণের পূর্বে, উভয় পক্ষ সদিচ্ছার সাথে আলোচনার (Good faith negotiations) মাধ্যমে বিবাদ মিমাংসার চেষ্টা করতে সম্মত হচ্ছে। যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তবে উভয় পক্ষের সম্মতিক্রমে বাংলাদেশের সালিশি আইন ২০০১ (Arbitration Act 2001) অনুযায়ী বিষয়টি সালিশির মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।
১৬.৪। ব্যবহারকারীদের মধ্যকার বিবাদ বা বিরোধ (User Disputes)
ব্যবহারকারীদের (ক্যাম্পেইন আয়োজক এবং দাতা) মধ্যকার যেকোনো বিবাদ বা বিরোধ সরাসরি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিবাদ বা বিরোধ মিমাংসায় সহায়তার জন্য আমরা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারি, তবে ব্যবহারকারীদের মধ্যকার বিরোধে মধ্যস্থতা বা তা মিমাংসা করতে আমরা বাধ্য নই।
১৭। দৈব দুর্যোগ বা নিয়ন্ত্রণাতীত পরিস্থিতি (FORCE MAJEURE)
আমাদের যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণের বাইরে কোনো পরিস্থিতির কারণে আমাদের দায়িত্ব বা বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য আমরা দায়ী থাকব না। এসব পরিস্থিতির মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সন্ত্রাসবাদ, নাগরিক অস্থিরতা বা দাঙ্গা, সরকারি পদক্ষেপ বা বিধিনিষেধ, ধর্মঘট, মহামারী, ইন্টারনেট বা টেলিকমিউনিকেশন ব্যবস্থায় বিপর্যয়, অথবা অন্য যেকোনো দৈব দুর্যোগ (force majeure events)।
১৮। বিচ্ছেদযোগ্যতা বা পৃথকীকরণযোগ্যতা (SEVERABILITY)
যদি কোনো উপযুক্ত আদালত এই শর্তাবলীর কোনো বিধানকে অবৈধ, বেআইনি বা অকার্যকর হিসেবে ঘোষণা করে, তবে উক্ত অংশটি বাদ দিয়ে বাকি সকল বিধান বা শর্তাবলি পূর্ণ বলবৎ এবং কার্যকর থাকবে।
১৯। স্বত্বত্যাগ বা মওকুফ (WAIVER)
এই শর্তাবলীর কোনো বিধান প্রয়োগে আমাদের ব্যর্থতা সেই বিধানটি স্বত্বত্যাগ বা মওকুফ করা বোঝাবে না, কিংবা ভবিষ্যতে সেই অধিকার প্রয়োগ করার ক্ষমতাকেও ক্ষুণ্ণ করবে না।
২০। পূর্ণাঙ্গ চুক্তি (ENTIRE AGREEMENT)
এই শর্তাবলী এবং আমাদের গোপনীয়তা নীতি (Privacy Policy) একত্রে আপনার এবং ডেটা স্টেট লিমিটেড (Data State Ltd.)-এর মধ্যে প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি হিসেবে গণ্য হবে। এটি এই সংক্রান্ত পূর্ববর্তী সকল আলোচনা, সমঝোতা বা চুক্তিকে বাতিল ও স্থলাভিষিক্ত করবে।
২১। অধিকার হস্তান্তর (ASSIGNMENT)
আমাদের পূর্ব অনুমতি ব্যতিরেকে আপনি এই চুক্তির অধীনে আপনার কোনো অধিকার বা দায়বদ্ধতা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না। তবে, কোনো একীভূতকরণ (Merger), অধিগ্রহণ (Acquisition) বা সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে আমরা আমাদের অধিকার ও দায়বদ্ধতা যেকোনো উত্তরসূরি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারব।
২২। নোটিশ (NOTICES)
২২.১। ব্যবহারকারীদের জন্য নোটিশ (Notice to Users)
আমরা নিম্নোক্ত মাধ্যমগুলোর সাহায্যে আপনাকে প্রয়োজনীয় নোটিশ প্রদান করতে পারি:
- আপনার নিবন্ধিত ইমেল ঠিকানায় ইমেলের মাধ্যমে
- আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস (SMS)-এর মাধ্যমে
- প্ল্যাটফর্মে পোস্ট করার মাধ্যমে;
- ইন-অ্যাপ (In-app) নোটিফিকেশনের মাধ্যমে
২২.২। কোম্পানিকে অবহিতকরণ (Notice to Company)
আপনি নিম্নোক্ত উপায়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন:
- ইমেল: contact@datastateltd.com
- ওয়েবসাইট: https://lenden.com.bd/
- টেলিফোন: +88 09666707635
- ঠিকানা: House 8/B, Road #1, Gulshan-1, Dhaka-121, Bangladesh
২৩। ভাষা (LANGUAGE)
এই শর্তাবলী ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রদান করা হয়েছে। ইংরেজি সংস্করণ এবং এর অন্য কোনো অনুবাদের মধ্যে কোনো বিরোধ বা অসামঞ্জস্যতা দেখা দিলে, ইংরেজি সংস্করণটিই প্রাধান্য পাবে।
২৪। স্থায়িত্ব বা বহাল থাকা (SURVIVAL)
মেধাস্বত্ব (Intellectual property), ক্ষতিপূরণ (Indemnification), দায়বদ্ধতার সীমাবদ্ধতা (Limitation of liability), বিবাদ নিষ্পত্তি (Dispute resolution) এবং অন্য যে সকল শর্তাবলি তাদের প্রকৃতিগত কারণেই অ্যাকাউন্ট বাতিলের পরেও কার্যকর থাকা প্রয়োজন, সেগুলো এই শর্তাবলীর অবসানের পরেও বলবৎ থাকবে।
২৫। স্বীকৃতি (ACKNOWLEDGEMENT)
প্ল্যাটফর্মটি ব্যবহারের মাধ্যমে আপনি স্বীকার করছেন যে:
- আপনি এই শর্তাবলী পড়েছেন এবং বুঝতে পেরেছেন
- আপনি এই শর্তাবলী মেনে চলতে বা এর দ্বারা দায়বদ্ধ থাকতে সম্মত
- এই চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় আইনি সক্ষমতা রয়েছে
- আপনার প্রদান করা সকল তথ্য নির্ভুল এবং সম্পূর্ণ
- আপনি বাংলাদেশের সকল প্রযোজ্য আইন মেনে চলবেন
সর্বশেষ আপডেট: ১৪ ডিসেম্বর, ২০২৫
ডেটা স্টেট লিমিটেড (Data State Ltd.) কোম্পানি আইন ১৯৯৪, বাংলাদেশ-এর অধীনে নিবন্ধিত।
ওয়েবসাইট: https://lenden.com.bd/